২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিলিকে ভয় ফন গালের

ব্রাজিলে পৌঁছে নেদারল্যান্ডস কোচ লুইস ফন গাল তার একটি দুশ্চিন্তার কথা বললেন। গত বিশ্বকাপের রানার্সআপ দলের কোচ চিলিকে ভয় পাচ্ছেন। ‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচ লাতিন আমেরিকার এই দলটির বিপক্ষেই খেলবে নেদারল্যান্ডস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2014, 12:10 AM

Updated : 13 Oct 2022, 12:12 PM

চিলিকে ডাচ কোচ বেশি ভয় পাচ্ছেন দুটি কারণে। লাতিন আমেরিকার এই দেশটি ব্রাজিলে খেলবে তাদের পরিচিত পরিবেশে। এ ছাড়া আর্তুরো ভিদালসহ এই দলে রয়েছে বেশ কয়েকজন ভালো খেলোয়াড়। বায়ার্ন মিউনিখে থাকতে ভিদালকে নাকি দলে ভেড়ানোর কথাও ভেবেছিলেন ফন গাল।

“তাদের বিপজ্জনক কিছু খেলোয়াড় আছে। তারা সবসময় আক্রমণাত্মক ফুটবল খেলে। নেদারল্যান্ডসের জন্য খুব কঠিন এক ম্যাচই হবে।”

নেদারল্যান্ডস কঠিন গ্রুপে পড়লেও নিজেদের ওপর দলটির আত্মবিশ্বাস আছে বলেও মনে করেন ডাচ কোচ। শিরোপাধারী স্পেনের বিপক্ষে ১৩ জুন নিজেদের প্রথম ম্যাচ লেখবে নেদারল্যান্ডস। তাদের গ্রুপের অন্য দল অস্ট্রেলিয়া।