২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফাইনালে শারাপোভার প্রতিপক্ষ হালেপ

কানাডার ইউজেনি বুচার্ডের কাছে প্রথম সেট হারলেও পরের দুই সেট জিতে ফরাসি ওপেনের মেয়েদের এককের ফাইনালে উঠেছেন মারিয়া শারাপোভা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2014, 12:21 AM

Updated : 13 Oct 2022, 12:11 PM

গতবার সেরেনা উইলিয়ামসের কাছে হেরে গেলেও ২০১২ সালে শিরোপা জিতেছিলেন তিনি।

টানা তৃতীয়বারের মতো ফাইনালে উঠতে সেমি-ফাইনালে রুশ তারকা শারাপোভা জিতেছেন ৪-৬, ৭-৫, ৬-২ গেমে।

এই মৌসুমে ক্লে কোর্টে শারাপোভার এটা ১৮তম জয়, হেরেছেন মাত্র একটিতে।

ফাইনালে শারাপোভার প্রতিপক্ষ রোমানিয়ার সিমোনা হালেপ। জার্মানির আন্দ্রেয়া পেতকোভিচকে লড়াইয়ে ৬-২, ৭-৬ গেমে হারিয়েছেন তিনি।