২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুয়ারেসের অভাব বুঝতে দেননি কাভানি

প্রীতি ম্যাচে স্লোভেনিয়াকে ২-০ গোলে হারিয়ে ব্রাজিল বিশ্বকাপের প্রস্তুতি দারুণভাবে শেষ করল উরুগুয়ে। এই ম্যাচে লুইস সুয়ারেসের অভাবটা একদমই বুঝতে দেননি এদিনসন কাভানি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2014, 03:09 PM

Updated : 01 Sep 2026, 12:50 PM

পিসএজির ফরোয়ার্ড কাভানির অসাধারণ নৈপুণ্যেই দারুণ এক জয় নিয়ে মাঠ ছাড়ে উরুগুয়ে। নিজে একটি গোল করেন কাভানি, দলের বাকি গোলটিতেও অবদান রাখেন তিনি।

৩৭ মিনিটে দলকে এগিয়ে দেয়া গোলটি কাভানি করেন ১০ মিটার দূর থেকে দারুণ এক হেডে।

৭৬ মিনিটে ক্রিস্তিয়ান স্তুয়ানি ব্যবধান দ্বিগুণ করেন কাভানির পাস থেকে করা গোলে।

ব্রাজিল বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে উরুগুয়ের তিন প্রতিপক্ষ চার বারের চ্যাম্পিয়ন ইতালি, ১৯৬৬-এর চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও কোস্টা রিকা।