২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্যালকাওয়ের বাজি

বিশ্বকাপে রাদামেল ফ্যালকাওয়ের বাজি শিরোপাধারী স্পেন, স্বাগতিক ব্রাজিল, ও তিনবারের চ্যাম্পিয়ন জার্মানি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2014, 10:52 PM

Updated : 13 Oct 2022, 12:10 PM

হাঁটুর চোটের কারণে কলম্বিয়ার বিশ্বকাপ দলে জায়গা হয়নি ফ্যালকাওয়ের। দেশের সেরা স্ট্রাইকারের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেছিলেন কলম্বিয়ার কোচ হোসে পেকারমান। কিন্তু সেরে না উঠায় তাকে ছাড়াই ২৩ জনের দল বেছে নেন পেকারমান।

দ্বিতীয় স্থানে থেকে বিশ্বকাপ বাছাই পর্ব শেষ করেছিল কলম্বিয়া। ফ্যালকাও না থাকলেও ফিফা র্যা ঙ্কিংয়ে পাঁচ নম্বরে থাকা লাতিন আমেরিকার দলটিকে দেখা হচ্ছে ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতার ‘ডার্ক হর্স’ হিসেবে।

ব্রাজিল বিশ্বকাপে তিনটি দলকে এগিয়ে রাখছেন ফ্যালকাও।

“বিশ্বকাপ জিততে আমার ফেভারিট স্পেন, ব্রাজিল ও জার্মানি। আমার মনে হয় এই তিন দলের কেউই শিরোপা জিতবে।”

ফ্রান্সের শীর্ষ লিগে ১৭ ম্যাচে ৯ গোল করার পর গত জানুয়ারিতে চোটে পড়েন ফ্যালকাও।

ফ্যালকাওয়ের বিশ্বাস, বিশ্বকাপে পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো, আর্জেন্টিনার লিওনেল মেসি ও উরুগুয়ের লুইস সুয়ারেস আলো ছড়াবেন।

“বিশ্বকাপে কে সবচেয় বেশি আলো ছড়াবেন অনুমান করা ভীষণ কঠিন। তবে ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসি, লুইস সুয়ারেসরা থাকবে। এটা বলা কঠিন কারণ বিশ্বকাপ ভীষণ কঠিন। আর খেলোয়াড়রা একটি দীর্ঘ মৌসুম শেষ করে এসেছে।”