হকি দলের ক্যাম্প বিকেএসপিতে
বাংলাদেশ জাতীয় হকি দলের প্রশিক্ষণ ক্যাম্প বিকেএসপিতে শুরু হয়েছে। ৩৫ জনের প্রাথমিক দল নিয়ে মঙ্গলবার ক্যাম্পটি শুরু হয়।
বিশ্ব হকি লিগ এবং এশিয়ান গেমসকে সামনে রেখে তিন মাসের এই প্রস্তুতি ক্যাম্প শুরু হয়েছে।
আগামী ৫-৭ সেপ্টেম্বর ঢাকায় হবে বিশ্ব হকি লিগের প্রথম পর্ব। আর ইনচনে এশিয়ান গেমস হবে ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত।
গত রোববার থেকে পাকিস্তানের কোচ নাভিদ আলমের অধীনে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে দলটির প্রস্তুতি শুরু হয়েছে। এতোদিন কোনো আবাসিক ক্যাম্প ছিল না।
