২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রুইফ ফেরেননি

প্রায় দুই মাস ছুটি কাটিয়ে ঢাকায় ফিরেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সহকারী কোচ রেনে কোস্টার। মঙ্গলবার বিকেলে ঢাকায় এসে পৌঁছান তিনি। তবে বেতন বকেয়া থাকায় প্রধান কোচ লোডভিক ডি ক্রুইফ আসেননি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2014, 08:34 PM

Updated : 25 Apr 2022, 04:16 PM

কর্মস্থলে ফিরে বকেয়া বেতন না পাওয়ায় রেনের কণ্ঠে ক্ষোভ। জানান, শিগগির বাফুফের সভাপতির সঙ্গে বসবেন।

“প্রায় পাঁচ মাসের বেতন বকেয়া আমাদের। বিষয়গুলো নিয়ে বাফুফের ভাবা উচিত। তাদের উচিত দ্রুত আমাদের বকেয়া বেতন পরিশোধ করা।”

গত ৬ এপ্রিল ক্রুইফ ও রেনে ছুটিতে নিজ দেশে গিয়েছিলেন।

ক্রুইফ বাফুফে কর্মকর্তাদের আগেই জানিয়েছেন, বেতনের নিশ্চতা পেলেই কেবল ফিরবেন তিনি।

বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন জানান, আগামী শুক্রবার প্রধান কোচের সঙ্গে ফোনে কথা বলবেন তিনি। এরপরই জানা যাবে কবে আসবেন ক্রইফ।