আরেনা পানতানাল, কুইয়াবা
দক্ষিণ আমেরিকার একেবারে মাঝের শহর কুইয়াবা থেকে আটলান্টিক আর প্রশান্ত মহাসাগর ঠিক ২ হাজার কিলোমিটার দূরে। পর্যটকদের কাছে জনপ্রিয় শহরেই ২০১৪ বিশ্বকাপের জন্য তৈরি হয়েছে আরেনা পানতানাল।
আমাজনের জন্য কুইয়াবা সবুজ বনানীতে পূর্ণ। 'সবুজ শহর' নামের এই শহরে বিশ্বকাপের গ্রুপ পর্বের ৪টি ম্যাচ হবে এখানে।
চারদিকে সবুজ আর সবুজ থাকায় আরেনা পানতানালেরও নাম হয়ে গেছে 'ও ভার্দো'—যার মানে ‘বিশাল সবুজ’।
এক নজরে:
ধারণক্ষমতা: ৪২ হাজার ৯৬৮
নির্মাণ: ২০১৪
সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা: ১৬৫ মিটার (৫৪১ ফুট)
জলবায়ু: উষ্ণ। জুন-জুলাই মাসে তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস থাকে। কখনো কখনো তা ৩৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠে।
অবস্থান: দক্ষিণ আমেরিকার ঠিক কেন্দ্রে, বলিভিয়ার সীমান্তের কাছাকাছি।
ম্যাচ: গ্রুপ পর্বের ৪টি ম্যাচ
