স্তাদিও দাস দুনাস, নাতাল
একটা-দুটো নয়, অসাধারণ অনেকগুলো সৈকত নাতালে। সুনীল সাগর আর নয়নাভিরাম সৈকত—এই দুই মিলিয়ে পর্যটকদের কাছে নাতাল সবসময়ই খুব জনপ্রিয় শহর। ২০১৪ বিশ্বকাপে এই শহরটি আরো জনপ্রিয়ই হয়ে উঠবে। ব্রাজিল বিশ্বকাপের ৪টি ম্যাচ হবে এখানে।
১৯৭২ সালে নাতাল তার ইতিহাসে সবচেয়ে বড় স্টেডিয়ামটি উপহার দেয়। মাচাদাও নামে পরিচিত স্টেডিয়ামটি অবশ্য বিশ্বকাপ আয়োজনের জন্য আদর্শ ছিল না। এ কারণেই বিশ্বকাপ আয়োজনের চিঠি পেয়ে নব আনন্দে জেগে ওঠা নাতাল নেমে পড়ে স্টেডিয়াম তৈরির কাজে।
সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি-উরুগুয়ে ম্যাচসহ দাস দুনাস আয়োজন করবে এবারের বিশ্বকাপের ৪টি গ্রুপ পর্বের ম্যাচ।
এক নজরে:
ধারণক্ষমতা: ৪২ হাজার ৮৬
নির্মাণ: ২০১৪ সাল।
সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা: ৪৫ মিটার (১৪৮ ফুট)
জলবায়ু: আর্দ্রতা খেলোয়াড়দের জন্য সমস্যা হয়ে দেখা দিতে পারে। জুনের মাঝামাঝি নাতালের আর্দ্রতা ৯৭ শতাংশ পর্যন্ত হতে পারে।
অবস্থান: ফরতালেজা ও রেসিফির মাঝখানে অবস্থিত।
ম্যাচ: গ্রুপ পর্বের ৪টি ম্যাচ
