২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরাজয়ে প্রেরণা খুঁজছে স্পেন

বিশ্বকাপের মহড়া কনফেডারেশন্স কাপের ফাইনালে ব্রাজিলের কাছে হেরে গিয়েছিল স্পেন। এই পরাজয়টিই বিশ্বকাপে স্পেনকে সুবিধা এনে দেবে বলে মনে করেন দলটির ফুলব্যাক সেসার আসপিলিকুয়েতা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2014, 06:39 PM

Updated : 13 Oct 2022, 12:10 PM

গত বছর ব্রাজিলে খেলে আসা কনফেডারেশন্স কাপ স্পেনকে বেশ সাহায্য করবে বলেই মনে করেন চেলসির ডিফেন্ডার।

“বিশ্বকাপটা ব্রাজিলে হচ্ছে এবং সবশেষ বিশ্বকাপ জিতেছে স্পেন। তাই এটা হবে দারুণ একটা টুর্নামেন্ট এবং নি:সন্দেহে সবাই এর দিকে তাকিয়ে থাকবে। ব্রাজিলে গত বছর কনফেডারেশন্স কাপে খেলার অভিজ্ঞতা আছে আমাদের।”

কনফেডারেশন্স কাপের ফাইনালের পরাজয় কিভাবে স্পেনকে সাহায্য করবে, সেটা ব্যাখ্যাও করেছেন আসপিলিকুয়েতা। ব্রাজিলের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়াটা তাদের জন্য অনেক সহজ হবে বলে মনে করেন তিনি। অন্য অনেক দলের তুলনায় তারা ব্রাজিলের পরিবেশের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে পারবে বলেই বিশ্বাস এই ডিফেন্ডারের।