২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ আটে নাদাল

ফরাসি ওপেনের পুরুষ এককের কোয়ার্টার-ফাইনালে উঠেছেন রাফায়েল নাদাল। সোমবার চতুর্থ রাউন্ডে সার্বিয়ার দুসান লাজোভিচকে সহজেই ৬-১, ৬-২, ৬-১ গেমে হারিয়েছেন স্পেনের এই তারকা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2014, 11:47 PM

Updated : 22 Aug 2022, 06:23 PM

শেষ আটের লড়াইয়ে নাদালের প্রতিপক্ষ স্বদেশের দাভিদ ফেরার। আটবারের চ্যাম্পিয়ন ও বিশ্বের এক নম্বর খেলোয়াড় নাদাল রোলা গারোয় হার জিতের রেকর্ড নিয়ে গেছেন ৬৩-১ এর এক অনন্য উচ্চতায়।

২০০৫ থেকে ২০০৮ পর্যন্তা টানা চার শিরোপা জয়ের পর ব্যর্থ হয়েছিলেন ২০০৯ সালে। তার পর থেকে আবার টানা চারটি শিরোপা জিতেছেন তিনি।

চতুর্থ রাউন্ডে ঘাম ঝরাতে হয়েছে ফেরারকে। দক্ষিণ আফ্রিকার কেভিন অ্যান্ডারসনকে ৬-৩, ৬-৩, ৬-৭ (৫), ৬-১ গেমে হারিয়েছেন গত আসরের ফাইনালে খেলা এই পঞ্চম বাছাই।

কোয়ার্টার-ফাইনালে পৌছেছেন অ্যান্ড মারেও। চুতর্থ রাউন্ডে উইম্বলন্ডন চ্যাম্পিয়ন মারে ৬-৪, ৭-৫, ৭-৬ (৩) গেমে হারিয়েছেন ফের্দান্দো ভার্দেসকোকে।