২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইতে হবে ‘গড সেভ দ্য কুইন’

ওয়েইন রুনি, ফ্রাঙ্ক ল্যাম্পার্ড, স্টিভেন জেরার্ডদের এখন ম্যাচ শুরুর আগে গাইতে হবে জাতীয় সঙ্গীত। কোচ রয় হজসন ব্রাজিল বিশ্বকাপে ইংল্যান্ড দলে জাতীয় সঙ্গীত গাওয়াটা বাধ্যতামূলক করে দিয়েছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2014, 08:08 PM

Updated : 13 Oct 2022, 12:10 PM

ব্রাজিলে বিশ্বকাপের ম্যাচ শুরুর আগে প্রত্যেক দলেরই জাতীয় সঙ্গীত বাজবে। ইংল্যান্ডের কোচ তার খেলোয়াড়দের উজ্জীবিত করতে ‘গড সেভ দ্য কুইন’-এ গলা মেলাতে নির্দেশ দিয়েছেন।

১৪ জুন মানাউসে ইতালির বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ইংল্যান্ডের বিশ্বকাপ অভিযান। ‘ডি’ গ্রুপে ইংল্যান্ডের বাকি দুই প্রতিপক্ষ উরুগুয়ে ও কোস্টা রিকা।