২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পেলের দাবি!

পেলেকে কেউ সর্বকালের সেরা ফুটবলার বলেন। কেউ আবার এ নিয়ে তর্ক করে বলেন, পেলে তার যুগের সেরা খেলোয়াড়। কিন্তু পেলের নিজের বিশ্বাস, এ যুগে খেললেই বিশ্বের সেরা খেলোয়াড় থাকতেন তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2014, 06:08 PM

Updated : 13 Oct 2022, 12:10 PM

১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ বিশ্বকাপ জয়ী পেলে ব্রাজিলের হয়ে ৯২ ম্যাচে ৭৭ গোল করেছেন।

অনেকেই বলেন, এখন ফুটবল অনেক বদলেছে। হয়ে গেছে অনেক গতিময়। কিন্তু পেলের দাবি, মেসি-রোনালদোর গতিময় এই ফুটবলের যুগে খেললেও তিনিই থাকতেন সেরা। এর পেছনে অদ্ভুত এক যুক্তি দেখিয়েছেন পেলে—এটা নাকি নিয়তি নির্ধারিত।