জার্মানিকে রুখে দিল ক্যামেরুন
ক্যামেরুনের অভিজ্ঞতা আর তারুণ্যে আটকে গেছে জার্মানি। স্যামুয়েল এতো আর এরিক ম্যাক্সিম চুপো-মতিংয়ের দুই গোলে প্রীতি ম্যাচে জার্মানির সঙ্গে ২-২ গোলে ড্র করেছে আফ্রিকার দলটি।
জার্মানির সঙ্গে প্রীতি ম্যাচের আগে দলকে অনুপ্রাণিত করছে ক্যামেরুনের সমর্থকর।
‘আফ্রিকার অদম্য সিংহ’ নামে দলটিকে এগিয়ে দিয়ে অদ্ভুত এক উদযাপন করেন এতো। যেন বয়সের ভারে কুঁজো হয়ে গেছেন তিনি।
এতোর এই উদযাপন আসলে চেলসি কোচ জোসে মরিনিয়োকে একটা জবাব। গত মৌসুমটা চেলসিতে কাটানো ক্যামেরুনের এই ফরোয়ার্ডের বয়স নিয়ে অপমানজনক মন্তব্য করেছিলেন মরিনিয়ো। এ নিয়ে গণমাধ্যমে দুজনে পাল্টাপাল্টি মন্তব্যও করেছেন।
মুলারকে নিয়ে সতীর্থদের উল্লাস।
ম্যাচের ৭৮ মিনিটে একক নৈপুণ্যে অসাধারণ এক গোল করে ক্যামেরুনকে ড্র এনে দেন জার্মানির হামবুর্গে জন্ম নেয়া মেইঞ্জের ২৫ বছর বয়সী ফরোয়ার্ড চুপো-মতিং।
