২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হ্যাজার্ড, লুকাকুর গোলে বেলজিয়ামের জয়

এডেন হাজ্যার্ড আর তার দল বেলজিয়াম এবারের বিশ্বকাপে বিশ্বকে বিস্ময় উপহার দিতে পারে বলে মনে করেন অনেক ফুটবল পণ্ডিত। তাদের এই ধারণা যে অমূলক নয়, প্রীতি ম্যাচে সুইডেনকে ২-০ গোলে হারিয়ে সেটাই বোঝাল বেলজিয়াম।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2014, 12:30 PM

Updated : 13 Oct 2022, 12:10 PM

রোববার প্রীতি ম্যাচে গোল করেছেন হ্যাজার্ড এবং গত মৌসুমে ধারে এভারটনে খেলা চেলসি-সতীর্থ রোমেলু লুকাকু। 

সদ্য শেষ হওয়া ইংলিশ প্রিমিয়ার লিগে মৌসুমে ১৮ গোল করা লুকাকুর গোলে ৩৪তম মিনিটে এগিয়ে যায় বেলজিয়াম।

গতিময় এক দৌড় এবং কেভিন দে ব্রুইনের সঙ্গে ওয়ান-টু শেষে ৭৮তম মিনিটে দারুণ এক গোলে ব্যবধান দ্বিগুণ করেন চেলসির ফরোয়ার্ড হ্যাজার্ড।

বেলজিয়ামের বিপক্ষে তেমন কোনো ঝলকই দেখাতে পারেনি জ্লাতান ইব্রাহিমোভিচকে ছাড়া মাঠে নামা সুইডেন।

বেলজিয়াম বিশ্বকাপের আগে প্রস্তুতির জন্য তাদের শেষ প্রীতি ম্যাচটি খেলবে ৭ জুন। এই ম্যাচে তাদের প্রতিপক্ষ তিউনিসিয়া।

ব্রাজিল বিশ্বকাপে ‘এইচ’ গ্রুপে বেলজিয়ামের তিন প্রতিপক্ষ রাশিয়া, দক্ষিণ কোরিয়া ও আলজেরিয়া।