২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রস্সিকে বাদ দিয়ে ইতালির চূড়ান্ত দল

ব্রাজিল বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল দিয়েছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি। ৩০ সদস্যের প্রাথমিক দল থেকে বাদ পড়া বড় নাম জুজেপ্পে রস্সি। ফিওরেন্তিনার এই ফরোয়ার্ডের পরিবর্তে পার্মার আন্তোনিও কাস্সানোর ওপরই ভরসা রেখেছেন ইতালি কোচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2014, 01:19 AM

Updated : 13 Oct 2022, 12:10 PM

শনিবার আয়ারল্যান্ডের সঙ্গে প্রীতি ম্যাচে ৭১ মিনিট মাঠে ছিলেন রস্সি। কিন্তু ব্রাজিল বিশ্বকাপের চূড়ান্ত দলে থাকার জন্য কোচ চেজারে প্রানদেল্লিকে অনুপ্রাণিত করার মতো তেমন কিছু করতে পারেননি সদ্যই চোট থেকে সেরে ওঠা এই ফরোয়ার্ড।

চোটের কারণে ২০১৪ সালে মাত্র দুটি ম্যাচে শুরুর একাদশে খেলেছেন রস্সি। যুক্তরাষ্ট্রে জন্ম নেয়া এই ফরোয়ার্ড সেরি আ'র সদ্য শেষ হওয়া মৌসুমে মাত্র ১৬ গোল করেছেন।

রস্সির মতো ইতালির চূড়ান্ত দলের আক্রমণভাগ থেকে বাদ পড়েছেন এএস রোমার মারিও দেস্ত্রো।

তবে আক্রমণভাগে কাস্সানোর সঙ্গে জায়গা পেয়েছেন মারিও বালোতেল্লি, আলেস্সিও চেরচি, চিরো ইম্মোবিলে ও রেঞ্জো ইনসিনিয়ে।

মাঝমাঠের ভরসা রিক্কার্দো মন্তোলিভো চোটের কারণে আগেভাগেই ছিটকে পড়েছেন।

বিশ্বকাপের ‘ডি’ গ্রুপে ইতালি মুখোমুখি হবে ইংল্যান্ড, কোস্টারিকা ও উরুগুয়ের।

ইতালি দল:

গোলরক্ষক: জানলুইজি বুফ্ফন (জুভেন্টাস), মাত্তিয়া পেরিন (জেনোয়া), সালভাতোরে সিরিগু (পিএসজি)

ডিফেন্ডার: ইনিয়াৎসিও আবাতে (এসি মিলান), আন্দ্রেয়া বারজাইলি (জুভেন্টাস), লিওনার্দো বনুচ্চি (জুভেন্টাস), জর্জো কিয়েল্লিনি (জুভেন্টাস), মাত্তেও দারমিয়ান (তোরিনো), মাত্তিয়া দে শিলিও (এসি মিলান), গ্যাব্রিয়েল পালেত্তা (পারমা)।

মিডফিল্ডার
: আলবের্তো আকুইলানি (ফিররেন্তিনা), আন্তোনিও কানদ্রেভা (লাৎসিও), দানিয়েলে দে রস্সি (রোমা), ক্লাওদিও মার্কিসিও (জুভেন্টাস), চিয়াগো মত্তা (পিএসজি), মার্কো পারোলো (পার্মা), আন্দ্রেয়া পিরলো (জুভেন্টাস), মার্কো ভের্রাত্তি (পিএসজি)।

ফরোয়ার্ড
: মারিও বালোতেল্লি (এসি মিলান), আন্তোনিও কাস্সানো (পার্মা), আলেস্সিও চেরচি (তোরিনো), চিরো ইম্মোবিলে (তোরিনো), লরেঞ্জো ইনসিনিয়ে (নাপোলি)।