২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চূড়ান্ত দল দিল আইভরি কোস্ট

আইভরি কোস্টের দুই ভাই কোলো ও ইয়াইয়া তোরেদের একজন ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছিলেন, আরেকজন ভুগছিলেন চোটে। তবে ব্রাজিল বিশ্বকাপের চূড়ান্ত দলে আছেন দুজনেই।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2014, 12:45 AM

Updated : 22 Aug 2022, 06:24 PM

রোববার ২৩ সদস্যের চূড়ান্ত দল দিয়েছে আইভরি কোস্ট। কোচ সাবরি লামুশি দল ঘোষণার পর জানিয়েছেন, ২৮ সদস্যের প্রাথমিক দল থেকে ৫ জন খেলোয়াড়কে ছেঁটে ফেলা কঠিন কাজ ছিল।

তবে লামুশি কেটেছেঁটে দলটি ২৩ জনে নামিয়ে আনার পরও কোনো তারকা খেলোয়াড়ই বাদ যাননি। দিদিয়ের দ্রগবার সঙ্গে আইভরি কোস্ট দলে আছেন অভিজ্ঞ দিদিয়ের জোকোরাও।