ঘানার চূড়ান্ত দল ঘোষণা
ব্রাজিল বিশ্বকাপের জন্য ২৩ সদস্যের চূড়ান্ত দল দিয়েছে ঘানা। ২৬ জনের প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন জেরি আকামিনকো, জেফরি শ্লাপ ও ডেভিড আকাম।
কোচ কেউয়েসি আপিয়াহর ২৩ জনের দলের ১৬ জনই আছেন বিশ্বকাপে অভিষেকের অপেক্ষায়।
তবে অভিজ্ঞারও কমতি নেই ঘানা দলে। আসামোয়া জিয়ান ও সুলে মুনতারি তৃতীয় বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছেন। আর মাইকেল এসিয়েন, জোনাথন মেনশাহ, কেউয়াদেউ আসামোয়াহ, আন্দ্রে আইয়ু ও কেভিন প্রিন্স বোয়াটেং তাদের দ্বিতীয় বিশ্বকাপে খেলতে যাচ্ছেন।
ব্রাজিল বিশ্বকাপে ‘জি’ গ্রুপে ঘানার তিন প্রতিপক্ষ জার্মানি, পর্তুগাল ও যুক্তরাষ্ট্র।
