আলজেরিয়ার উৎসবমুখর জয়
ব্রাজিল বিশ্বকাপের প্রস্তুতিমূলক প্রীতি ম্যাচে আর্মেনিয়াকে ৩-১ গোলে সহজেই হারিয়েছে আলজেরিয়া।
শনিবার সুইজারল্যান্ডের সিয়নে তুরবিলিয়ন স্টেডিয়ামের ম্যাচটিকে ঘিরে রীতিমত উৎসবের কেন্দ্র বানিয়ে ফেলেছিল আলজেরিয়ার সমর্থকেরা। ১২ হাজার বাদ্যযন্ত্র নিয়ে ম্যাচের পুরো সময়টাই উল্লাসে মেতেছিল তারা।
এরপর ২২তম মিনিটে ফরোয়ার্ড নাবিল ঘিলাস ও ৪১তম মিনিটে ইসলাম স্লিমানির গোলে জয়টাও নিশ্চিত হয়ে যায় আলজেরিয়ার।
দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই একমাত্র গোলটি করে আর্মেনিয়া।
১৭ জুন বেলজিয়ামের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে আলজেরিয়া। ‘এইচ’ গ্রুপের অন্য দুই দল রাশিয়া ও দক্ষিণ আফ্রিকা।
