ক্রোয়েশিয়া দলে মোচিনিচ চমক
ব্রাজিল বিশ্বকাপের জন্য ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন ক্রোয়েশিয়ার কোচ নিকো কোভাচ। এই দলে একমাত্র চমক আন্তর্জাতিক ফুটবলের নতুন মুখ ইভান মোচিনিচের অন্তর্ভুক্তি।
ক্রোয়েশিয়ার ক্লাব রিয়েকায় খেলেন ২১ বছর বয়সী তরুণ এই খেলোয়াড়।
প্রত্যাশিতভাবেই দলে আছেন রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার লুকা মদ্রিচ ও বায়ার্ন মিউনিখের ফরোয়ার্ড মারিও মানজুকিচ। কিছুদিন আগে শেষ হওয়া বুন্দেসলিগায় দ্বিতীয় সর্বোচ্চ ১৮ গোল করেছেন এই স্ট্রাইকার।
১২ জুন স্বাগতিক ব্রাজিলের বিপক্ষে প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ক্রোয়েশিয়া। ‘এ’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ মেক্সিকো ও ক্যামেরুন।
ক্রোয়েশিয়া দল:
গোলরক্ষক: স্তিপে প্লেতিকোসা, দানিয়েল সুবাসিচ, অলিভের জেলেনিকা
ডিফেন্ডার: দারিও সেরনা, দেয়ান লোভরেন, ভেদরান চোরলুকা, গর্দন সিদেনফেল্ড, দানিয়েল প্রানিচ, দোমাগোই ভিদা, সিমে ভালসালিকো
মিডফিল্ডার: লুকা মদ্রিচ, ইভান রাকিতিচ, ওগনিয়েন বুকোয়েভিচ, ইভান পেরিসিচ, মাতেও কোভাসিচ, মার্সেলো ব্রোজোভিচ, সামির, ইভান মোচিনিচ
ফরোয়ার্ড: মারিও মানজুকিচ, ইভিচা অলিচ, এদুয়ার্দো দা সিলভা, নিকিচা ইয়েলাভিচ, আন্তে রেভিচ।
