২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুয়ারেসকে নিয়েই উরুগুয়ের বিশ্বকাপ দল

ইংলিশ প্রিমিয়ার লিগের এবারের সর্বোচ্চ গোলদাতা লুইস সুয়ারেসকে নিয়েই উরুগুয়ের ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন কোচ অস্কার তাবারেস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2014, 11:03 PM

Updated : 22 Aug 2022, 06:23 PM

মাত্র নয় দিন আগেই হাঁটুর অস্ত্রোপচার করিয়েছেন এই তারকা স্ট্রাইকার।

লিগে রানার্সআপ লিভারপুলের হয়ে এই মৌসুমে ৩১ গোল করেছেন সুয়ারেস।

শনিবার চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশন (এইউএফ)।

দুইবারের চ্যাম্পিয়ন উরুগুয়ের গ্রুপ সঙ্গী সাবেক দুই চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ইতালি এবং কোস্টা রিকা।

২৫ সদস্যের প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন মিডফিল্ডার সেবাস্তিয়ান ইগুরেন ও ডিফেন্ডার আলেহান্দ্রো সিলভা।


উরুগুয়ে দল
:

গোলরক্ষক: ফের্নান্দো মুসলেরা, মার্তিন সিলভা, রদ্রিগো মুনোস

ডিফেন্ডার
: দিয়েগো লুগানো, দিয়েগো গদিন, হোসে মারিয়া হিমেনেস, মার্তিন কাসেরেস, মাক্সিমিলিয়ানো পেরেইরা, হোর্হে ফুসিলে, সেবাস্তিয়ান কোয়াতেস।

মিডফিল্ডার
: এজিদিও আরেভালো রিয়োস, ওয়াল্তার গার্গানো, দিয়েগো পেরেস, আলভারো গনসালেস, আলভারো পেরেইরা, ক্রিস্তিয়ান রদ্রিগেস, গাস্তোন রামিরেস, নিকোলাস লোদেইরো

ফরোয়ার্ড: এদিনসন কাভানি, লুইস সুয়ারেস, দিয়েগো ফোরলান, আবেল হার্নান্দেস, ক্রিস্তিয়ান স্তুয়ানি।