২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাদালের টানা ৩১তম জয়

সরাসরি সেটে জিতে ফরাসি ওপেনের চতুর্থ রাউন্ডে উঠেছেন রাফায়েল নাদাল। শনিবার আর্জেন্টিনার লিওনার্দো মেয়ারকে ৬-২, ৭-৫, ৬-২ গেমে হারিয়েছেন শীর্ষ বাছাই নাদাল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2014, 11:01 PM

Updated : 13 Oct 2022, 12:09 PM

‘ক্লে কোর্টের’ একমাত্র এই গ্র্যান্ড স্লামে রেকর্ড আটবারের চ্যাম্পিয়ন নাদালের এটা টানা ৩১তম জয়। রোলা গারোয় এর আগেও একবার টানা ৩১টি ম্যাচ জিতেছিলেন নাদাল। ২০০৯ সালের আসরে চতুর্থ রাউন্ডে হেরে থেমেছিল তার সেই জয়রথ। সেটাই এখানে নাদালের শেষ হার।

পুরুষদের এককের তৃতীয় রাউন্ডে জিতেছেন নাদালের স্বদেশী দাভিদ ফেরারও। ইতালির আন্দ্রেয়াস সেপ্পিকে ৬-২, ৭-৬, ৬-৩ গেমে হারিয়েছেন পঞ্চম বাছাই ফেরার।

মেয়েদের এককের চতুর্থ রাউন্ডে জিতেছেন ষষ্ঠ বাছাই ইয়েলেনা ইয়াঙ্কোভিচ ও দশম বাছাই সারা এরানি। তবে হেরে গেছেন পঞ্চম বাছাই চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভা ও একাদশ বাছাই সার্বিয়ার আনা ইভানোভিচ।