২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চমকহীন নেদারল্যান্ডস দল

ব্রাজিল যাওয়ার স্বপ্ন পূরণ হচ্ছে না নেদারল্যান্ডসের ডিফেন্ডার প্যাট্রিক ফন আনহোল্টের। শনিবার চেলসির এই খেলোয়াড়কে ছাড়াই ব্রাজিল বিশ্বকাপের জন্য ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন কোচ লুইস ফন গাল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2014, 07:42 PM

Updated : 13 Oct 2022, 12:09 PM

তবে আনহোল্ট না পারলেও কোচের আস্থা অর্জন করেছেন অভিজ্ঞ মিডফিল্ডার ভেসলি স্নেইডার। বর্তমানে তুরস্কের দল গালাতাসারাইয়ে খেলছেন ২০০৬ ও ২০১০ সালের বিশ্বকাপে খেলা এই প্লেমেকার।

প্রত্যাশিতভাবেই দলে আছেন গতবারের রানার্সআপ নেদারল্যান্ডসের সবচেয়ে বড় দুই তারকা রবিন ফন পের্সি ও আরিয়েন রবেন। তবে চোটের কারণে ব্রাজিল যেতে পারছেন না রাফায়েল ফন ডার ফার্ট।

চোটের নিয়মিত খেলতে না পারলেও ম্যানচেস্টার ইউনাইটেডের স্ট্রাইকার পার্সি গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে করেন ১২ গোল। আর বায়ার্ন মিউনিখের ফরোয়ার্ড রবেন বুন্দেসলিগায় করেন ১১ গোল।

নেদারল্যান্ডস দল
:

গোলরক্ষক
: ইয়াসপার সিলেসেন (আয়াক্স), টিম ক্রুল (নিউক্যাসল), মিশেল ভরম (সোয়ানসি)

ডিফেন্ডার: ডালে ব্লিন্ড (আয়াক্স), ডারিল ইয়ানমাত (ফেইয়েনুর্ড), টেরেন্স কঙ্গোলো (ফেইয়েনুর্ড), ব্রুনো মার্টিন্স (ফেইয়েনুর্ড), ইয়োয়েল ভেল্টমান(আয়াক্স), পল ভেরহাফ (আউগসবুর্গ), রুন ভ্লার (অ্যাস্টন ভিলা), স্টেফান ডা ভ্রেই (ফেইয়েনুর্ড)।

মিডফিল্ডার
: ইয়োর্ডি ক্লাসি (ফেইয়েনুর্ড), লেরোয় ফের (নরিচ), ইয়োনাথন ডে গুসমান (সোয়ানসি), নাইজেল ডি ইয়োং (এসি মিলান), ভেসলি স্নেইডার (গালাতাসারাই), ভাইনালডাম (পিএসভি)

ফরোয়ার্ড
: মেমফিস ডিপাই (পিএসভি), ক্লাস-ইয়ান হুন্টেলার (শালকে), ডির্ক কুইট (ফেনারবাচে), জেরেমেইন লেন্স (ডায়নামো কিয়েভ), রবিন ফন পের্সি (ম্যানচেস্টার ইউনাইটেড), আরিয়েন রবেন (বায়ার্ন মিউনিখ)।