২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোনালদোর চোট ভাবাচ্ছে পর্তুগালকে

বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েক দিনই বাকি। কিন্তু পর্তুগালের তারকা ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদোর চোট নিয়ে দুশ্চিন্তা এখনও কাটেনি। তবে দলের সেরা তারকার সুস্থ হয়ে ওঠার আগ পর্যন্ত খুশি মনেই অপেক্ষা করতে চান কোচ পাওলো বেন্তো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2014, 04:26 PM

Updated : 13 Oct 2022, 12:09 PM

শনিবার গ্রিসের বিপক্ষে প্রীতি ম্যাচের দলে রোনালদোকে রাখেননি কোচ। রোনালদোর সবশেষ অবস্থা নিয়ে তিনি বলেন, “তার চোট পরীক্ষা করা হয়েছে এবং বেশ কিছু সমস্যা দেখা গেছে।”

ঊরুর চোটের কারণে রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগার শেষ কয়েক ম্যাচে খেলতে পারেননি রোনালদো। তবে চোট কাটিয়ে গত ২৪ মে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলেছিলেন গত বছরের ফিফা ব্যালন ডি’অর জেতা এই তারকা। আতলেতিকোর বিপক্ষে ৪-১ ব্যবধানে জেতা সেই ম্যাচে রোনালদো পেনাল্টি থেকে গোলও করেন।

অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে ১২০ মিনিট খেলার পর রোনালদো জানিয়েছিলেন, চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তিনি শতভাগ ফিট ছিলেন না।

চোট থেকে পুরোপুরি সেরে না উঠলেও পর্তুগালের বিশ্বকাপ দলের অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন রোনালদো। তবে এখনও অনুশীলন শুরু করেননি তিনি।

১৫ জুন জার্মানির বিপক্ষে বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলবে পর্তুগাল। 'জি' গ্রুপের অন্য দুই দল ঘানা ও যুক্তরাষ্ট্র।