২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চতুর্থ রাউন্ডে জোকোভিচ ফেদেরার

কষ্ট করে হলেও ফরাসি ওপেনের চতুর্থ রাউন্ডে উঠেছেন নোভাক জোকোভিচ ও রজার ফেদেরার। চতুর্থ রাউন্ডে উঠেছেন মারিয়া শারাপোভাও।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2014, 11:32 PM

Updated : 13 Oct 2022, 12:09 PM

তৃতীয় রাউন্ডে জিততে জোকোভিচ ও ফেদেরার দুজনেই চার সেট করে খেলেছেন।

ক্রোয়েশিয়ার মারিন সিলিসকে ৬-৩, ৬-২, ৬-৭, ৬-৪ গেমে হারিয়েছেন দ্বিতীয় বাছাই সার্বিয়ার জোকোভিচ। আর রেকর্ড ১৭টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী সুইজারল্যান্ডের ফেদেরার ৭-৫, ৬-৭, ৬-২, ৬-৪ গেমে হারিয়েছেন রুশ খেলোয়াড় দিমিত্রি তুরসুনোভকে।

পুরুষ এককের চতুর্থ রাউন্ডে তাদের সঙ্গী চেক প্রজাতন্ত্রের টমাস বার্দিচ ও যুক্তরাষ্ট্রের জন ইসনার।

মহিলা এককের পরের রাউন্ডে উঠতে প্রতিপক্ষকে পাত্তাই দেননি শারাপোভা। আর্জেন্টিনার পাওলা ওরমেচেয়াকে ৬-০, ৬-০ গেমে উড়িয়ে দিয়েছেন এই রুশ তারকা।

তবে হেরে গেছেন মেয়েদের তৃতীয় বাছাই আগ্নিয়েস্কা রাদভান্সকা। পোল্যান্ডের এই খেলোয়াড়কে ৬-৪, ৬-৪ গেমে হারিয়ে চতুর্থ রাউন্ডে উঠেছেন ক্রোয়েশিয়ার আইলা তমলিয়ানোভিচ।