হকি দলের প্রশিক্ষণ ক্যাম্প রোববার থেকে
বিশ্ব হকি লিগের প্রথম পর্ব ও ইনচন এশিয়ান গেমসের প্রস্তুতি নিতে রোববার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ জাতীয় হকি দলের প্রশিক্ষণ ক্যাম্প।
বৃহস্পতিবার হকি ফেডারেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্যাম্পে ডাক পাওয়া ৩৫ জন খেলোয়াড়কে ঐদিন বিকেল ৪ টায় কোচ জামাল হায়দারের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে।আগামী ৫-৭ সেপ্টেম্বর ঢাকায় বসছে বিশ্ব হকি লিগের প্রথম পর্ব। আর ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর দক্ষিণ কোরিয়ার ইনচনে হবে এশিয়ান গেমস।প্রাথমিক দলে থাকা ১১ জনই বিকেএসপির।প্রাথমিক দল: অসিম, মনোয়ার, নিপ্পন, মুহিত, সাদেকুর, চয়ন, খোরশেদ, তাপস, বেলাল, রেজাউল, ফরহাদ, ইরফান, সালমান, আশরাফুল, রোকনুজ্জামান, বিপ্লব, মনসুর, নান্নু, সারোয়ার, সাব্বির, রুম্মান, নাইম, অজিত, রাব্বি, শামিম, নিলয়, কৃষ্ণ, মইনুল, মিমো, রকি, আরশাদ, রুবেল, মিলন, শোয়েব, ইমন।
