২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফাইনালের ব্রাজুকা উন্মোচন

অনেক আগেই ব্রাজিল বিশ্বকাপের বল ‘ব্রাজুকা’ পেয়েছে ফুটবল বিশ্ব। এবার দেখা মিললো ফাইনালের বিশেষ বল, যার নাম রাখা হয়েছে ‘ব্রাজুকা ফাইনাল রিও’।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2014, 08:07 PM

Updated : 22 Aug 2022, 06:22 PM

বৃহস্পতিবার ফাইনালের বল উন্মোচন করে ব্রাজুকার প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাস।

আগামী ১৩ জুলাই রিও দে জেনেইরোর বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে হবে এবারের ফাইনাল ম্যাচটি।

বিশ্বকাপ ট্রফির সঙ্গে মিল রেখে ফাইনালের বলটিও তৈরি হয়েছে সবুজ আর সোনালী রংয়ে।

গত ডিসেম্বরে ব্রাজুকার উন্মোচন করার পাশাপাশি এবারের বিশ্বকাপে অংশ নেয়া সবকটি দেশেই বলটি সরবরাহ করেছিল অ্যাডিডাস।

ব্রাজুকা নিয়ে অ্যাডিডাস এবার একটু বেশিই সতর্কই ছিল। কারণ চার বছর আগে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের বল জাবুলানি নিয়ে তোপের মুখে পড়েছিল তাদের। ওই আসরের বলটাকে মেনে নিতে পারেনি অনেক খেলোয়াড়ই।  

তবে এবার অ্যাডিডাস কর্তারা দাবি করছেন, ব্রাজুকা হতাশ করবে না। অনেক গবেষণার পর নিখূঁত করেই এটাকে গড়া হয়েছে।

পুরনো খবর:

বিশ্বকাপের বল ব্রাজুকার উন্মোচন
ব্রাজিলে ভোগাবে না ব্রাজুকা