দ. কোরিয়ার ২৩ জনের দল ঘোষণা
ইংলিশ প্রিমিয়ার লিগের পাঁচ খেলোয়াড়কে নিয়ে ব্রাজিল বিশ্বকাপের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছে দক্ষিণ কোরিয়া।
বৃহস্পতিবার কোচ হং মিউং-বোয়ের ঘোষিত এই দলে তেমন বড় কোনো চমক নেই। আর্সেনালের স্ট্রাইকার পার্ক চু-ইয়ংকে দলে রেখে ছোটখাট একটা চমক অবশ্য তিনি দিয়েছেন। তবে এমিরেটস স্টেডিয়ামের দল আর্সেনালের হয়ে মাত্র একবারই মাঠে নেমেছেন তিনি।
আর ওয়ার্টফোর্ডে ধারে খেলতে গিয়ে এই মৌসুমে মাঠে নেমেছেন মাত্র দুবার। এবার বিশ্বকাপ খেললে তা হবে পার্কের তৃতীয় বিশ্বকাপ।
পার্কের বদলি বা তার চেয়ে ভালো কোনো স্ট্রাইকার না পাওয়ার কারণেই মোনাকোর সাবেক এই খেলোয়াড়কে দলে রেখেছেন বলে জানিয়েছেন কোচ মিউং বো।
দক্ষিণ কোরিয়া দলে ইপিএলের অন্য চার খেলোয়াড় হলো কার্ডিফ সিটির কিম বো-কিয়ুং, সান্ডারল্যান্ডের সুং-ইয়ুং, বোল্টনের লি চুং-ইয়ং ও কুইন্স পার্ক রেঞ্জার্সের ইয়ুন সুক-ইয়ং।
আগামী ১৭ জুন রাশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে দক্ষিণ কোরিয়া। ‘এইচ’ গ্রুপের অন্য দুই দল হলো বেলজিয়াম ও আলজেরিয়া।
দ. কোরিয়া দল:
গোলরক্ষক: জুং সুং-রিয়ং, কিম সিয়ুং-গিয়ু, লি বম-ইয়ং।
ডিফেন্ডার: পার্ক জো-হো, ইয়ুন সুক-ইয়ং, কিম ইয়ং-কন, হাং সিওক-হো, হং জিয়ং-হো, কোয়াক টায়ি-হি, লি ইয়ং, কিম চ্যাং-সু।
মিডফিল্ডার: কি সুং-ইয়ুং, হা দায়ে-সুং, হান কুক-ইয়ং, পার্ক জুং-উ, সন হিয়ুং-মিন, কিম বো-কিয়ুং, লি চুং-ইয়ং, জি ডং-ওন
ফরোয়ার্ড: কো জা-চিয়োল, লি কিয়ুন-হো, পার্ক চু-ইয়ং, কিমন শিন-উক।
