লন্ডনে নাইজেরিয়ার ড্র
বিশ্বকাপের প্রস্তুতি পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে এক প্রীতি ম্যাচে দু'দুবার পিছিয়ে পড়েও ২-২ গোলে ড্র করেছে নাইজেরিয়া।
বুধবার লন্ডনের ক্র্যাভেন কটেজে স্কটিশদের বিপক্ষে ম্যাচের দশম মিনিটেই ডিফেন্ডার চার্লস মুলগ্রিউয়ের গোলে পিছিয়ে পড়ে আফ্রিকার দেশটি।
তবে নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে উচে নফোরের গোলে স্বস্তির ড্র নিয়ে মাঠ ছাড়ে নাইজেরিয়া।
১২ জুন শুরু হওয়া ব্রাজিল বিশ্বকাপে ‘এফ’ গ্রুপে খেলবে 'সুপার ঈগল' নামে পরিচিত নাইজেরিয়ার প্রতিপক্ষ আর্জেন্টিনা, বসনিয়া-হার্জেগোভিনা ও ইরান।
