ব্রাজিলে সবার আগে অস্ট্রেলিয়া
বিশ্বকাপের দলগুলোর মধ্যে একদিক থেকে সবাইকে টেক্কা দিয়েছে অস্ট্রেলিয়া। অতিথি ৩১ দেশের মধ্যে প্রথম দল হিসেবে ব্রাজিলে পৌঁছেছে তারা।
বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় কুরিচিবা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে অস্ট্রেলিয়া দল।
এশিয়া অঞ্চলের বাছাইপর্বে অংশ নেয়া অস্ট্রেলিয়ার এটি টানা তৃতীয় বিশ্বকাপ।
আগামী ১৩ জুন চিলির বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করবে 'বি' গ্রুপের দল অস্ট্রেলিয়া। গ্রুপটির অন্য দুই দল গতবারের চ্যাম্পিয়ন স্পেন ও রানার্সআপ নেদারল্যান্ডস।
ফুটবলের বিশ্বসেরার লড়াইয়ে আন্ডারডগ হিসেবে খেলবে অস্ট্রেলিয়া। আর ওই সুযোগটা কাজে লাগিয়েই বড় দলগুলোকে চমকে দিতে চান দলটির মিডফিল্ডার টমি ওর।
বিশ্বকাপ চলার সময় ব্রাজিলের প্রদেশ এসপিরিতো সান্তোর ভিতোরিয়ায় ঘাঁটি গাড়বে অস্ট্রেলিয়া দল। কুরিচিবার বিমানবন্দর থেকে ভিতোরিয়ার উদ্দেশ্যে রওনা দেবার আগে মিডফিল্ডার টমি আরো বলেন, "গত কিছুদিন ধরে আমরা অনুশীলন করছি এবং সবকিছু ভালোমতোই হয়েছে। অনুশীলন চালিয়ে যেতে আরো দুই সপ্তাহের মতো সময় আমাদের আছে। সুতরাং বিশ্বকাপের জন্য আমরা ভালোভাবে প্রস্তুত হতে পারবো বলে আমি করি।"
আগামী ১২ জুন থেকে ব্রাজিলের ১২টি শহরে শুরু হবে বিশ্বকাপের এবারের আসর।
