২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয় দিয়ে প্রস্তুতি শুরু যুক্তরাষ্ট্রের

ল্যান্ডন ডনোভানের দল থেকে বাদ পড়ার বিতর্ক পেছনে ফেলে বিশ্বকাপের প্রস্তুতি দারুণভাবে শুরু করল যুক্তরাষ্ট্র। প্রীতি ম্যাচে আজারবাইজানকে ২-০ গোলে হারিয়েছে তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2014, 08:03 PM

Updated : 13 Oct 2022, 12:09 PM

মঙ্গলবার সান ফ্রান্সিসকোর ক্যান্ডলস্টিকে ম্যাচ শুরুর আগেই অবশ্য বিপদে পড়েছিল যুক্তরাষ্ট্র। কুচকির ব্যথার কারণে খেলতে পারেননি ক্লিন্ট ডেম্পসি।   

ডেম্পসির বদলে খেলতে নামা ক্রিস ওন্দোলস্কি ভালোই খেলেছেন। তবে যুক্তরাষ্ট্রকে গোল পেতে অপেক্ষা করতে হয়েছে ৭৫ মিনিট পর্যন্ত। যুক্তরাষ্ট্রকে এগিয়ে দেন মিক্স ডিস্কেরুড। ৮ মিনিট পর জয় নিশ্চিত করেন অ্যারন জোহানসন।

তুরস্ক ও নাইজেরিয়ার বিপক্ষে আরো দুটি প্রীতি ম্যাচ খেলে ব্রাজিলের উদ্দেশে রওনা দেবে যুক্তরাষ্ট্র দল।

বিশ্বকাপে 'জি' গ্রুপে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ ঘানা, পর্তুগাল ও জার্মানি।