২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোগের প্রচ্ছদে এবার নেইমার

কিছুদিন আগে ফ্যাশন সাময়িকী ভোগের প্রচ্ছদে প্রেমিকার সঙ্গে নাঙ্গা হয়ে ছবি তুলেছিলেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। সাময়িকীটির ব্রাজিল সংস্করণে এবার হাজির হলেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2014, 04:37 PM

Updated : 13 Oct 2022, 12:09 PM

পুরনো খবর:

ফটোসেশনে প্রেমিকার সঙ্গে নাঙ্গা রোনালদো

বান্ধবীর সঙ্গে সম্প্রতি ছাড়াছাড়ি হয়েছে নেইমারের। তবে ভোগের ফটোশুটে তার সঙ্গে জুটি গড়েছেন সুপার মডেল জিজেলে বিনশেন। ব্রাজিলের দুই তারকার এই মেলবন্ধনকে ভোগের প্রচ্ছদে বলা হয়েছে 'ড্রিম টিম'।

Image
নেইমার ও জিজেলে

নেইমার ও জিজেলে

সামনে বিশ্বকাপ বলে খ্যাতনামা ফটোগ্রাফার মারিও তেসতিনোর ফটোশুটে এই দুই তারকাই ব্রাজিলের পতাকা হাতে ছবি তুলেছেন।

ব্রাজিলে আগামী ১২ জুন শুরু হবে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর।