২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহিলা ভলিবল মঙ্গলবার থেকে

উন্মুক্ত মহিলা ভলিবল প্রতিযোগিতা মঙ্গলবার শুরু হচ্ছে। আটটি দল দুটি গ্রুপে ভাগ হয়ে এই প্রতিযোগিতায় অংশ নেবে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2014, 10:27 PM

Updated : 22 Aug 2022, 06:21 PM

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভলিবল ফেডারেশন জানিয়েছে, পল্টন ভলিবল স্টেডিয়ামে উদ্বোধনী দিনে মুখোমুখি হবে বিজেএমসির লাল ও সবুজ দল।

প্রতিযোগিতার 'ক' গ্রুপে বিজেএমসির লাল ও সবুজ ছাড়া অন্য দুই দল হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ। আর 'খ' গ্রুপে খেলবে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ পুলিশ, নবজাগরণী সংঘ ও স্কলাস্টিকা।