২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার ড্র

ভারপ্রাপ্ত অধিনায়ক টিম কাহিলের কল্যাণে দক্ষিণ আফ্রিকার সঙ্গে প্রস্তুতি ম্যাচ ১-১ গোলে ড্র করেছে দক্ষিণ আফ্রিকা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2014, 07:38 PM

Updated : 22 Aug 2022, 06:21 PM

সোমবার সিডনির এএনজেড স্টেডিয়ামে ম্যাচের ১৩ মিনিটে পিছিয়ে পড়ে স্বাগতিক অস্ট্রেলিয়া। ‘সকারু’ নামে পরিচিত দলটিকে পরের মিনিটেই সমতায় ফেরান কাহিল।

চোটের কারণে ক্রিস্টাল পালেসের মিডফিল্ডার মাইল জেডিনাক খেলতে না পারায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অধিনায়কের বাহুবন্ধনী ছিল কাহিলের হাতে।

শেষ দিকে বেশ কয়েকটি ভালো সুযোগ পেলেও গত বিশ্বকাপের স্বাগতিকদের বিপক্ষে জিততে পারেনি অস্ট্রেলিয়া।

কুইয়াবায় ১৩ জুন চিলির বিপক্ষে ম্যাচ দিয়ে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ মিশন শুরু হবে। ১৮ ও ২৩ জুন 'বি' গ্রুপে পরের দুটি ম্যাচ গত বিশ্বকাপের রানার্সআপ নেদারল্যান্ডস ও চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে।