মেসির পাশে নেইমার
বিশ্বকাপের আগে সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে সমালোচকদের কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে লিওনেল মেসিকে। ব্রাজিল বিশ্বকাপে তাই আর্জেন্টিনার এই তারকা বেশ চাপে থাকবেন বলেই মনে করেন অনেকে। তবে এই দু:সময়ে বার্সেলোনা-সতীর্থের পাশে দাঁড়িয়েছেন ব্রাজিল তারকা নেইমার।
ব্রাজিলের পত্রিকা গ্লোবোকে নেইমার বলেন, “মেসি আমার দেখা সেরা খেলোয়াড়। ... সে আমাদের সমাধান, সমস্যা নয়।”
মেসির ওপর ভর করেই যে আর্জেন্টিনা ব্রাজিল বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে, তার জাতীয় দলের সতীর্থ স্যার্হিও আগুয়েরো তুলে ধরেছেন সেই বিষয়টি।
“আমাদের দলে বিশ্বের সেরা ফুটবলার লিওনেল মেসি আছে। কঠিন এক অঞ্চল থেকে কয়েক ম্যাচ হাতে রেখে সে-ই আমাদের শীর্ষে থেকে বাছাইপর্ব শেষ করতে সাহায্য করেছে।”
আর্জেন্টিনাকে ১৯৭৮ সালের বিশ্বকাপ জেতানো কোচ সেসার লুইস মেনোত্তি ও মনে করেন, বার্সেলোনায় মেসি আপাতত তার সেরা ফর্মে না থাকলেও, আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে তিনি আসল রূপে ধরা দেবেন।
