৩০ মে থেকে ঢাকা বিভাগীয় গোল্ডকাপ ফুটবল
ঢাকা বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে ৩০ মে।
১৭টি জেলা চার গ্রুপে ভাগ হয়ে খেলবে। চার গ্রুপ চ্যাম্পিয়ন চারটি দল সেমি-ফাইনালে খেলবে। তবে সেমিফাইনাল ও ফাইনালের দিন-তারিখ এখনও ঠিক হয়নি।
দলগুলো হলো, রাজবাড়ী, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, টাঙ্গাইল, শরিয়তপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, ফরিদপুর, নারায়ণগঞ্জ, নেত্রকোনা, গাজীপুর, নরসিংদী, কিশোরগঞ্জ, ঢাকা, ময়মনসিংহ, জামালপুর ও শেরপুর।
