২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোলের রহস্য আবিষ্কার ওকাজাকির!

ব্রাজিল বিশ্বকাপের আর বেশি দিন বাকি নেই। সঠিক সময়েই গোল করার রহস্য আবিস্কার করে ফেলেছেন জাপানের ফরোয়ার্ড শিনজি ওকাজাকি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2014, 10:27 PM

Updated : 13 Oct 2022, 12:08 PM

ব্রাজিল বিশ্বকাপে সাফল্য পাওয়া নিয়ে তাই ভীষণ আত্মবিশ্বাসী মেইঞ্জের এই ফরোয়ার্ড।

নিজের আবিষ্কারের ব্যাপারে ওকাজাকি বলেন, “আমি যেটা আবিষ্কার করেছি, তা হলো নিজের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলেই গোল করতে পারি আমি।”

বুন্দেসলিগায় সদ্য শেষ হওয়া মৌসুমে লিগে ১৫টি গোল করেছেন। গত বিশ্বকাপে বেঞ্চে বসে থাকা ওকাজাকি এবার ভালো কিছু করার প্রত্যাশা নিয়েই ব্রাজিল বিশ্বকাপে যাচ্ছেন। আর তার সেই প্রত্যাশার পেছনের কারণও ব্যাখ্যা করেছেন।

“আমি 'টার্গেট-ম্যান' নই। অফসাইডের ফাঁদ ভেঙে আমি ডিফেন্ডারদের পেছনে থেকে গোল করি।”