রোনালদোর বাজি ব্রাজিল
এখনো বিশ্বকাপের আসর আয়োজনে পুরো তৈরি নয় ব্রাজিল। বিভিন্ন শহর জুড়ে চলছে আবার বিশ্বকাপ-বিরোধী আন্দোলন। তবে সবকিছু পেছনে ফেলে দেশের মাটিতে ব্রাজিল ঠিকই ষষ্ঠ শিরোপা জিতবে বলে বিশ্বাস করেন দেশটির এক সময়ের সেরা তারকা রোনালদো।
রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, ইন্টার মিলান ও এসি মিলানের সাবেক স্ট্রাইকারের চোখে জার্মানি দ্বিতীয় ফেভারিট। এরপর তিনি স্পেন ও আর্জেন্টিনাকেও ফেভারিট তালিকায় রেখেছেন।
১৯৫০ সালের পর এই প্রথম বিশ্বকাপ আয়োজন করছে ব্রাজিল। ৬৪ বছর আগে মারকানা স্টেডিয়ামে উরুগুয়ের কাছে হেরে শিরোপা-স্বপ্ন বিসর্জন দিয়েছিল ফুটবল পাগল দেশটি।
