চেলসি থেকে পিএসজিতে দাভিদ লুইস
সব কিছু ঠিক থাকলে বিশ্বের সবচেয়ে দামি ডিফেন্ডার হতে যাচ্ছেন ব্রাজিলের দাভিদ লুইস। রেকর্ড ট্রান্সফারে চেলসি থেকে ফরাসি লিগের চ্যাম্পিয়ন পিএসজি যাচ্ছেন এই ডিফেন্ডার।
শুক্রবার ক্লাব দুটি নিশ্চিত করেছে, চুক্তির ব্যাপারে সমঝোতায় পৌঁছেছে তারা।
চেলসির ওয়েবসাইটে বলা হয়েছে, লুইসের পিএসজিতে যাওয়ার ব্যাপারটি এখন নতুন ক্লাবের সঙ্গে তার ব্যক্তিগত চুক্তি ও মেডিক্যাল পরীক্ষার ওপর নির্ভর করছে।
চুক্তির অর্থের ব্যাপারে কোনো ক্লাবই মুখ খোলেনি। তবে ব্রিটিশ গণমাধ্যমগুলো জানায়, ট্রান্সফার ফি হতে পারে ৬ কোটি ৭৩ লক্ষ ৭০ হাজার ডলার (৪ কোটি পাউন্ড) থেকে ৮ কোটি ৪২ লক্ষ ১০ হাজার ডলার (৬ কোটি পাউন্ড)। আর তা হলে লুইস পেছনে ফেলবেন জাতীয় দলের সতীর্থ চিয়াগো সিলভাকে। ৩ কোটি ৬০ লাখ পাউন্ডে পিএসজিতে যোগ দিয়েছিলেন তিনি।
