অনুশীলনে ফিরেছেন কস্তা ও তুরান
চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলতে পারেন আতলেতিকো মাদ্রিদের অন্যতম দুই ভরসা দিয়েগো কস্তা ও আরদা তুরান। বৃহস্পতিবার দলের সঙ্গে অনুশীলনে ফিরেছেন তারা।
লা লিগার নতুন চ্যাম্পিয়ন আতলেতিকো মাদ্রিদ তাদের ওয়েবসাইটে এই দুই খেলোয়াড়ের অনুশীলনের ছবি দিয়েছে। সঙ্গে ছোট একটি খবরও আছে, কোচ দিয়েগো সিমেওনে ২২ জনের মূল দলের সবাইকেই পর্তুগালের রাজধানীতে পাচ্ছেন।
শনিবার পর্তুগালের রাজধানী লিসবনে হবে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। আতলেতিকোর প্রতিপক্ষ স্পেনেরই ক্লাব রিয়াল মাদ্রিদ।
