আন্তর্জাতিক কারাতেতে বাংলাদেশের ২ স্বর্ণ
নেপালের কাঠমান্ডুতে আন্তর্জাতিক কারাতে চ্যাম্পিয়নশিপে ২টি স্বর্ণ পদক জিতেছে বাংলাদেশ।
প্রতিযোগিতার মহিলা এককের কুমিতে এবং মহিলা দলগতের কাতা ইভেন্টে এই পদকগুলো জিতে বাংলাদেশ।
শুক্রবার বাংলাদেশ কারাতে ফেডারেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মহিলা এককের কুমি ইভেন্টে বাংলাদেশের পক্ষে স্বর্ণ জেতেন নাসিমা আক্তার জুই। এই ইভেন্টে তিনি হারিয়েছেন স্বাগতিক নেপালের রামিলা নাগরকোটকে।
মহিলা দলগতের কাতা ইভেন্টে বাংলাদেশের পক্ষে স্বর্ণ জেতেন মুন্নি খানম, নাসিমা আক্তার জুই ও মরিয়ম খাতুন বিপাশা।
