২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্র দলে জায়গা হয়নি ডনোভানের

চতুর্থ বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখছিলেন ল্যান্ডন ডনোভান। কিন্তু ইয়ুর্গেন ক্লিন্সমানের ২৩ সদস্যের যুক্তরাষ্ট্র দলে ঠাঁই হয়নি তার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2014, 07:32 PM

Updated : 13 Oct 2022, 12:08 PM

ব্রাজিল বিশ্বকাপের জন্য ৩০ সদস্যের প্রাথমিক দলটিকে বৃহস্পতিবার কেটেছেটে ২৩ জনে নামিয়েছেন ক্লিন্সমান।

জার্মানির এই কোচ আগেই ইঙ্গিত দিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ গোলদাতা ৩২ বছর বয়সী ডনোভানকে জায়গা নিয়ে কঠিন প্রতিযোগিতার মুখে পড়তে হবে। শেষ পর্যন্ত সেই প্রতিযোগিতায় জজি আল্টিডোরের কাছে হেরে গেছেন যুক্তরাষ্ট্রের হয়ে ১৫৬ ম্যাচ খেলে ৫৭ গোল করা ডনোভান।

তবে যে ৭ জনকে ছেটে ফেলেছেন, তাদেরকে আপাতত ‘স্ট্যান্ডবাই’ তালিকায় রেখেছেন ক্লিন্সমান।