২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিলির ফার্নান্দেসের বিশ্বকাপ শেষ

শেষ হয়ে গেল মাতিয়াস ফার্নান্দেসের বিশ্বকাপ স্বপ্ন। ব্রাজিলে যাওয়ার বদলে চিলির এই মিডফিল্ডারকে যেতে হচ্ছে অস্ত্রোপচারের টেবিলে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2014, 07:13 PM

Updated : 13 Oct 2022, 12:08 PM

চিলির প্রাথমিক দলে থাকা ফিওরেন্তিনার এই মিডফিল্ডার গত মার্চ থেকেই ডান হাঁটুর চোটে ভুগছেন। শুক্রবার ইতালির ক্লাব ফিওরেন্তিনা নিশ্চিত করেছে, এই মাসেই অস্ত্রোপচার করাতে হবে ফার্নান্দেসকে।

১৩ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে চিলির বিশ্বকাপ অভিযান শুরু হবে। 'বি' গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ গত বিশ্বকাপের চ্যাস্পিয়ন স্পেন ও রানার্সআপ নেদারল্যান্ডস।