২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমর্থকদের পাশে চান উইলিয়ান

রিও ডি জেনেইরো বা সাও পাওলোর মতো ব্রাজিলের বড় শহরে প্রায়শই দুয়ো শুনতে হয় স্বাগতিক ফুটবলারদের। চেলসি মিডফিল্ডার উইলিয়ান মনে করেন, সেই সব অস্থির সমর্থকরা আগামী মাসে শুরু হতে যাওয়া বিশ্বকাপে ব্যাঘাত নয় বরং সহায়ক হবেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2014, 06:02 PM

Updated : 22 Aug 2022, 06:20 PM

দৃশ্যটা পাল্টেছে গত বছরই। সেই সময়ে কনফেডারেশন্স কাপে স্বাগতিকদের মিলেছিল অকুণ্ঠ সমর্থন। উইলিয়ানের বিশ্বাস, এবারো ভক্তদের সেই সমর্থন গুরুত্বপূর্ণ হবে।

রয়টার্সকে দেয়া এক সাক্ষাতকারে উইলিয়ান বলেন, “আমি মনে করি, দেশে খেলার সুবিধাটা পাবে ব্রাজিল। কনফেডারেশন্স কপের মতো এবারো ভক্ত ও স্বজনদের সমর্থন আমাদের উজ্জ্বীবিত করবে।”

উইলিয়ান মনে করেন, সব চাপ থাকবে স্বাগতিক সমর্থকদের সামনে ব্রাজিলের মুখোমুখি হওয়া দলটির ওপর।

লুইস ফেলিপে স্কলারি কোচ হয়ে আসার পর কনফেডারেশন্স কাপ জয়ী দলে উপেক্ষিত ছিলেন উইলিয়ান। তবে চেলসির হয়ে চমৎকার খেলে দলে জায়গা ফিরে পান তিনি। ২৫ বছর বয়সী এই মিডফিল্ডার গত বছর ইংল্যান্ডের দলটিতে যোগ দেন।

স্ট্যামফোর্ড ব্রিজে দ্রুত মানিয়ে নেয়া উইলিয়ান জানান, তিনি ডান, বাম বা সেন্ট্রাল মিডফিল্ড- তিন জায়গার যে কোনো একটিতে খেলতে প্রস্তুত।