২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাকিরার বিশ্বকাপ গানে মেসি, নেইমার

ব্রাজিল বিশ্বকাপের অফিশিয়াল গান গেয়েছেন পিটবুল, জেনিফার লোপেস আর ক্লাউজা লেইত। তবে গত বিশ্বকাপ মাতানো শাকিরাও বসে নেই। ব্রাজিল বিশ্বকাপ নিয়ে গান গেয়েছেন কলম্বিয়ার এই গায়িকা, যার মিউজিক ভিডিওতে রয়েছেন লিওনেল মেসি, নেইমার ও রাদামেল ফ্যালকাওয়ের মতো তারকা ফুটবলাররা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2014, 05:46 PM

Updated : 22 Aug 2022, 06:20 PM

শাকিরার 'লা লা লা (ব্রাজিল ২০১৪)' গানের পুরোটা জুড়েই আছে ফুটবল, আছে মেসি ও নেইমারের উচ্ছ্বাস। তাদের বার্সেলোনা সতীর্থ সেস ফ্যাব্রেগাসও আছেন। আর শাকিরার ছেলের বাবা বার্সা ডিফেন্ডার জেরার্ড পিকে তো থাকবেনই।

শাকিরার নিজের দেশের তারকা ফরোয়ার্ড ফ্যালকাও, ফ্রান্সের এরিক আবিদাল আর আর্জেন্টিনার স্যার্হিও আগুয়েরোও রয়েছেন মিউজিক ভিডিওটিতে।

মিউজিক ভিডিওটিতে ফুটবলে লাথি মারতে দেখা যাবে শাকিরা ও পিকের ছেলে মিলানকেও।

গতবারের 'ওয়াকা ওয়াকা'র মতোই শাকিরার এবারের গানটিও যে বিশ্বকাপ মাতাবে, তা বোঝাই যাচ্ছে।