২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনী সকার ও বারিধারার পয়েন্ট ভাগাভাগি

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে ফেনী সকার ক্লাব ও উত্তর বারিধারা ক্লাবের ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2014, 10:09 PM

Updated : 13 Oct 2022, 12:07 PM

সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ষষ্ঠ মিনিটেই এগিয়ে গিয়েছিল ফেনী সকার। গাম্বিয়ার ফরোয়ার্ড কাবা জোবের পাস থেকে গোলটি করেন স্ট্রাইকার আকবর হোসেন রিদন।

সাত মিনিট পরেই সমতায় ফেরার সুযোগ পেয়েছিল বারিধারা। কিন্তু খালেকুজ্জামানের শট ক্রসবারে লেগে ফিরে আসে।

বিরতির পাঁচ মিনিট আগে ব্যবধান দ্বিগুণ করতে পারতো ফেনী সকার। তবে গাম্বিয়ার ডিফেন্ডার ল্যান্ডিং ডার্বোর শট পোস্ট ঘেষে বাইরে চলে যায়।

৭৬তম মিনিটে ম্যাচে ফেরে বারিধারা। মিডফিল্ডার সুজন বিশ্বাসের শট ফেনীর এক ডিফেন্ডার ঠেকিয়ে দিলেও বল পেয়ে যান কলিন্স তেগো। আলতো শটে বল জালে জড়াতে কোনো সমস্যা হয়নি কেনিয়ার এই স্ট্রাইকারের।

উত্তর বারিধারা ১৬ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে এবং ফেনী সকার এক ম্যাচ কম খেলে ১০ পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে।