২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনাইটেডের নতুন কোচ ফন গাল

ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন নেদারল্যান্ডস জাতীয় দলের কোচ লুইস ফন গাল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2014, 08:03 PM

Updated : 13 Oct 2022, 12:07 PM

সোমবার নিজেদের ওয়েবসাইটে ফন গালের সঙ্গে তিন বছরের জন্য চুক্তি করার কথা জানায় ইউনাইটেড কর্তৃপক্ষ।

ডাচ এই কোচের সহকারী হিসেবে কাজ করবেন বর্তমানে দলের দায়িত্বে থাকা রায়ান গিগস।

বর্তমানে স্বদেশের জাতীয় দলের দায়িত্ব নিয়েই ব্যস্ত ফন গাল। ব্রাজিল বিশ্বকাপের পর ইংল্যান্ডের দলটিতে যোগ দেবেন তিনি।

গত এপ্রিলে সাবেক কোচ ময়েসকে বরখাস্ত করে তখনকার সহকারী কোচ ও খেলোয়াড় রায়ান গিগসকে অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব দেয় ইউনাইটেড কর্তৃপক্ষ।

ইংলিশ ফুটবলে কোচিং করানোর কোনো অভিজ্ঞতা নেই ফন গালের। তবে ইউরোপের ফুটবলে দারুণ সফল তিনি। নেদারল্যান্ডসের দল আয়াক্স, স্পেনের বার্সেলোনা ও জার্মানির বায়ার্ন মিউনিখের হয়ে ভিন্ন তিনটি দেশের ঘরোয়া লিগ জিতেছেন তিনি।

তাছাড়া আয়াক্সকে ১৯৯৪-৯৫ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জেতান ফন গাল।