নাদালকে হারিয়ে জোকোভিচের রোম জয়
আরেকটি দ্বৈরথ, আরেকটি জয়; রাফায়েল নাদালকে হারিয়ে ইতালিয়ান ওপেনের শিরোপা জিতেছেন নোভাক জোকোভিচ।
আর ক্লে কোর্টে ১৭ বারের দেখায় এ নিয়ে চারবার নাদালকে হারালেন জোকোভিচ। রোমে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে এই জয় ফ্রেঞ্চ ওপেনে আগে আত্মবিশ্বাস যোগাবে সার্বিয়ার এই তারকাকে। এটি ইতালিয়ান ওপেনে তার তৃতীয় শিরোপা
ট্রফিতে চুমু খাচ্ছেন জোকোভিচ।
ট্রফি দেখাচ্ছেন জোকোভিচ
তবে এবার নাদালকে আর ফেভারিট বলা যাচ্ছে না। এর আগে মন্টে কার্লো ও বার্সেলোনায় ক্লে কোর্টে কোয়ার্টার-ফাইনালে বিদায় নিয়েছিলেন তিনি। আর রোমের এই ফাইনাল নিয়ে প্রিয় কোর্টে এ মৌসুমে তিনবার হারলেন নাদাল।
২০০৪ সালের পর প্রথমবার ক্লে কোর্টে মৌসুমে দুইবারের বেশি হারলেন ২৭ বছর বয়সী নাদাল।
