২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইতালিয়ান ওপেনে চ্যাম্পিয়ন সেরেনা

ইতালিয়ান ওপেনে টানা দ্বিতীয় ও মোট তৃতীয় শিরোপা জিতেছেন সেরেনা উইলিয়ামস। ফাইনালে স্বাগতিক খেলোয়াড় সারা এররানিকে ৬-৩, ৬-০ গেমে উড়িয়ে দিয়েছেন তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2014, 10:14 PM

Updated : 22 Aug 2022, 06:17 PM

এছাড়া ২০০২ সালে প্রথম এখানে চ্যাম্পিয়ন হয়েছিলেন যুক্তরাষ্ট্রের এই তারকা।

রোববার এররানিকে বিধ্বস্ত করতে মাত্র ১ ঘণ্টা ১৩ মিনিট সময় নেন মেয়েদের শীর্ষ বাছাই সেরেনা। এররানির বিপক্ষে এপর্যন্ত সাতবারের মুখোমুখি লড়াইয়ের সবকটিতে জিতলেন সেরেনা।

এই টুর্নামেন্টটি জিততে পারায় বাড়তি আত্মবিশ্বাস নিয়েই ক্লে কোর্টের একমাত্র টুর্নামেন্ট ফ্রেঞ্চ ওপেনে খেলতে যাবেন সেরেনা। কারণ রোমের এই প্রতিযোগিতাটিও ক্লে কোর্টেই হয়।

আগামী ২৫ মে শুরু হবে ফ্রেঞ্চ ওপেন।