২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফাইনালে নাদাল-জোকোভিচ

ইতালিয়ান ওপেনের ফাইনালে লড়বেন বিশ্বের শীর্ষ দুই খেলোয়াড় রাফায়েল নাদাল ও নোভাক জোকোভিচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2014, 02:32 PM

Updated : 13 Oct 2022, 12:07 PM

রোমে শনিবার রাতে সেমি-ফাইনালে বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড় নাদাল সহজেই ৬-২, ৬-২ গেমে হারান বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রভবে।

শেষ চারের আগের ম্যাচে কানাডার মিলোস রাওনিচকে হারাতে অবশ্য ঘাম ঝরাতে হয়েছে জোকোভিচকে। প্রথম সেটে ৬-৭ গেমে হেরে গেলেও পরের দুই সেট ৭-৬ ও ৬-৩ গেমে জিতে রোববারের ফাইনালে ওঠেন সার্বিয়ার এই তারকা।

টেনিসের বর্তমান সময়ের এই দুই প্রবল প্রতিপক্ষের এটা হবে ৪১তম সাক্ষাত। স্পেনের নাদাল আগের লড়াইয়ে এগিয়ে আছেন ২২-১৮ ব্যবধানে। তবে এটিপি মার্স্টাসের ফাইনালে কিন্তু ৭-৪ ব্যবধানে এগিয়ে জোকোভিচই।

মেয়েদের ফাইনালে শীর্ষ বাছাই সেরেনা উইলিয়ামস মুখোমুখি হবেন দশম বাছাই ইতালির সারা এররানির।

স্বাগতিক দর্শকদের আনন্দে ভাসিয়ে ষষ্ঠ বাছাই ইয়েলেনা ইয়ানকোভিচকে ৬-৩, ৭-৫ গেমে হারান এররানি।

১১তম বাছাই সার্বিয়ার আনা ইভানোভিচকে ৬-১, ৩-৬, ৬-১ গেমে হারিয়ে ফাইনালে ওঠেন ৩২ বছর বয়সী মার্কিন তারকা উইলিয়ামস।