২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেরার পর প্রথম সোনা ফেলপসের

অবসর ভেঙে সুইমিং পুলে ফেরার পর প্রথম সোনা জিতলেন মাইকেল ফেলপস। শার্লটে ইউএস গ্রাঁ প্রিঁতে ১০০ মিটার বাটারফ্লাইয়ে প্রথম হয়েছেন এই 'জলদানব'।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2014, 07:19 PM

Updated : 13 Oct 2022, 12:06 PM

পুরনো খবর:

ফেলপসের ফিরে আসা

অবসর থেকে ফিরে দ্বিতীয় প্রতিযোগিতায় এই সাফল্য পেলেন ১৮টি অলিম্পিক সোনাজয়ী ফেলপস।

শুক্রবার সকালে ২০০ মিটার ফ্রিস্টাইলের হিটে নেমেছিলেন তিনি। হিটে টিকেও যান। এর পর সন্ধ্যায় ১০০ মিটার বাটারফ্লাইয়ের ফাইনালে অংশ নেন ফেলপস।

২০১২ সালে অবসরে যাওয়া ফেলপস এ বছরই আবার ফিরে এসেছেন। ইউএস গ্রাঁ প্রিঁর ১০০ মিটার বাটারফ্লাইয়ে সোনা জিতে প্রমাণ করলেন, দু বছর পুলের বাইরে থাকলেও চেনা ফর্মেই ফিরছেন তিনি।

২০০ মিটার ফ্রিস্টাইলে হিটে টিকলেও এই ইভেন্টে আর মূল লড়াইয়ে নামছেন না ফেলপস। কারণ, এই বছরের যুক্তরাষ্ট্রের জাতীয় চ্যাম্পিয়নশিপে জায়গা পাওয়ার কাঙ্খিত লক্ষ্যটা পূরণ হয়ে গেছে তার।

ইউএস গ্রাঁ প্রিঁর ২০০ মিটার ফ্রিস্টাইলের হিটে ফেলপস সময় নেন ১ মিনিট ৫১.৬৯ সেকেন্ড। এটা ফেলপসের সেরা টাইমিংয়ের নিচে হলেও জাতীয় চ্যাম্পিয়নশিপে সুযোগ পাওয়ার জন্য প্রয়োজনীয় টাইমিংয়ের ০.২ সেকেন্ড ভেতরে।

ফেলপস এবং তার দীর্ঘ দিনের কোচ বব বোম্যান তাদের ভবিষ্যত পরিকল্পনা নিয়ে এখনো কিছু বলেননি। কিন্তু শুক্রবার ফেলপসের পারফরম্যান্সে খুব খুশি বোম্যান।

"দুই বছরের মধ্যে প্রথম ২০০ মিটার ফ্রিস্টাইলে অংশ নেয়ার পরও তার এই ইভেন্টটা ভালোই হয়েছে। এখন আমরা বুঝতে পারছি সে কি অবস্থায় আছে। আমি মনে করি, সে অবশ্যই আরো ভালো করতে পারে।"